স্বাগতম pathnexa.in ওয়েবসাইটে ! আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো ভঙ্গিল পর্বত কাকে বলে এবং ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ । ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভঙ্গিল পর্বত, যা ভূত্বকের শীলা স্তরে প্রবল পার্শ্ববর্তী চাপের ফলে ভাঁজ সৃষ্টি হওয়ার মাধ্যমে গঠিত হয় । এই পোস্টে ভঙ্গিল পর্বতের সংজ্ঞা, ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ এবং ভঙ্গিল পর্বত সৃষ্টির উদাহরণ সহজ ও সরল ভাষায় তুলে ধরা হয়েছে ।

ভঙ্গিল পর্বত কাকে বলে ?
উঃ। পাললিক শিলা স্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়, তাকে ভঙ্গিল পর্বত বলে । যে-কোনো ভঙ্গিল পর্বতের ভাঁজের শীর্ষদেশকে ঊর্ধ্ব ভঙ্গ এবং নিম্ন দেশকে অধোভঙ্গ বলে । সাধারণত ভঙ্গিল পর্বতের ঊর্ধ্ব ভঙ্গ টি পর্বতশৃঙ্গ এবং অধোভঙ্গ টি পার্বত্য উপত্যকা গঠন করে থাকে ।
ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ
ভঙ্গিল পর্বতের উৎপত্তির কারণ সম্পর্কে নানান মতবাদ প্রচলিত আছে, এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব দুটি হল :
(১) মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন থিয়োরি ঃ
ভূতাত্ত্বিক দের মতে, এখন যেসব অঞ্চলে ভঙ্গিল পর্বতগুলো অবস্থিত, প্রাচীনকালে সেখানে ছিল বিশালাকার গহ্বর, ভূতাত্ত্বিক ভাষায় যার নাম মহীখাত বা অগভীর সমুদ্র । কালক্রমে যুগ যুগ ধরে পলি পড়ে এই সমুদ্রকে প্রায় ভরাট করে ফেলেছিল । ক্রমাগত পলি জমার ফলে ভূ স্তরে যে নিম্নমুখী চাপের সৃষ্টি হয় তাতে পার্শ্ববর্তী স্থলভাগ গুলো পরস্পরের দিকে অগ্রসর হতে থাকে এবং পার্শ্ব চাপের সৃষ্টি করে । এই পার্শ্ব চাপের ফলে অগভীর সমুদ্রের সঞ্চিত পলিতে ভাঁজ পড়তে থাকে । পরবর্তীকালে এইসব ভাঁজগুলো দৃঢ় সংঘবদ্ধ এবং উঁচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে । ভঙ্গিল পর্বত গুলোর উপরিভাগ সাধারণত খুব উঁচু নিচু থাকে ।
(২) পাতসঞ্চালন তত্ত্ব বা প্লেট টেকটনিক থিয়োরি ঃ
বর্তমানে ভূ বিজ্ঞানীরা পাত সঞ্চালন মতবাদের পরিপ্রেক্ষিতে ভঙ্গিল পর্বত সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন । এই তত্ত্ব অনুসারে, ভূত্বক কয়েকটি গতিশীল পাতের সমন্বয়ে গঠিত, যারা গুরুমন্ডলের নীচের দিকে অতি উত্তপ্ত ও তরল মেঘনা স্তরের ওপর ভেসে থাকে । একেকটি পাত কেবল মহাদেশ, মহাসাগর অথবা দুইই মিলিয়ে গঠিত হতে পারে, যেমনঃ ইউরেশিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, ভারতীয় প্লেট, প্রশান্ত মহাসাগরীয় প্লেট প্রভৃতি । ভয়ংকর উষ্ণতার ফলে ম্যাগমা স্তরে যে পরিচলন স্রোতের সৃষ্টি হয়, অতি ধীর গতিতে তাতে ভাসতে ভাসতে এসব গতিশীল পাত গুলোর মধ্যে যেকোনো দুটি পাত যখন পরস্পরের কাছে চলে আসে, তখন ওই দুটি পাতের সংযোগ রেখা বরাবর শিলাচ্যুতি ঘটে ভূমিকম্পের সৃষ্টি হয় । পাত সঞ্চালন তত্ত্বের ভিত্তিতে ভূমিকম্পের ফলে ভঙ্গিল পর্বত দুভাবে সৃষ্টি হতে পারে, যেমনঃ (১) প্রচন্ড ভূমিকম্পের ফলে পৃথিবীর ওপরকার কোনো জায়গা বসে গিয়ে বা উঁচু হয়ে শিলাস্তরে ছোটো ছোটো ভাঁজ সৃষ্টি হয় । পরবর্তীকালে ভূ আলোড়ন যতই বাড়ে, ভাঁজগুলোও ততই বড়ো ও উঁচু হয়ে পরস্পরের কাছে চলে আসে এবং ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে । আবার, (২) প্রচন্ড পার্শ্ব চাপের ফলেও ভূপৃষ্ঠের শিলাস্তরে ভাঁজ সৃষ্টি হয় । চাপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঁজগুলো বড়ো ও উঁচু হয়ে পরস্পরের কাছে এসে ভঙ্গিল পর্বত সৃষ্টি করতে পারে । ‘ভঙ্গিল’ বা ‘ভাঁজ’ শব্দটি পর্বতের একটি বিশেষ গঠন প্রক্রিয়ার নির্দেশ দিচ্ছে ।
ভঙ্গিল পর্বত সৃষ্টির উদাহরণঃ হিমালয়ের সৃষ্টি
(১) বর্তমানে যে অঞ্চলটিতে হিমালয় পর্বতমালা অবস্থান করছে, সেখানে আজ থেকে প্রায় দশ কোটি বছর আগে টেথিস নামে এক অগভীর সমুদ্র ছিল ।
(২) কালক্রমে এই সমুদ্রটির উত্তর ও দক্ষিণ পার্শ্বস্থ প্রাচীন মালভূমি দুটি থেকে ক্ষয়প্রাপ্ত পলি রাশি নদ নদী বাহিত হয়ে সমুদ্রটিকে প্রায় ভরাট করে ফেলেছিল ।
(৩) কিন্তু যেহেতু টেথিস ছিল ভূত্বকের একটি দুর্বল স্থান, সেহেতু এই পলিরাশি একসময় ভূ স্তরে নিম্নমুখী চাপের সৃষ্টি করে ফলে । যে ভূ-আন্দোলনের সৃষ্টি হয়, তাতে আঙ্গারাল্যাণ্ড ও গণ্ডোয়ানাল্যান্ড মালভূমি দুটি পরস্পরের দিকে অগ্রসর হতে থাকে । এদের পার্শ্ব চাপে টেথিস সমুদ্রের সঞ্চিত পলিতে ভাঁজ পড়তে থাকে ।
(৪) পরবর্তীকালে, এই ভাঁজ গুলি দৃঢ় সংঘবদ্ধ ও উঁচু হয়ে বর্তমান হিমালয়ের রূপ পরিগ্রহ করেছে ।
(৫) হিমালয়ের গঠন প্রক্রিয়া এখনো সমাপ্ত হয়নি । ভূ বিজ্ঞানীদের মতে হিমালয় এখনও ধীরে ধীরে ওপরে উঠছে ।
আরো পড়ুনঃ স্তূপ পর্বত কাকে বলে ? স্তূপ পর্বতের বৈশিষ্ট্য । 2026