স্তূপ পর্বত কাকে বলে ? স্তূপ পর্বতের বৈশিষ্ট্য । 2026

স্বাগতম pathnexa.in ওয়েবসাইটে ! আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো স্তূপ পর্বত কাকে বলে ? স্তূপ পর্বতের বৈশিষ্ট্য । ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্তূপ পর্বত । এই পোস্টে স্তূপ পর্বত কাকে বলে, স্তূপ পর্বতের বৈশিষ্ট্য, স্তূপ পর্বত সৃষ্টির কারণ সহজ ও সরল ভাষায় তুলে ধরা হয়েছে ।

স্তূপ পর্বত কাকে বলে

স্তূপ পর্বত কাকে বলে ?

উঃ। বহুদূর পর্যন্ত বিস্তৃত পাথরে ঢাকা উঁচু ভূমিভাগ যা দুটি চ্যুতির মধ্যবর্তী ভূমি, ভূমিকম্পের প্রভাবে পার্শ্ববর্তী অঞ্চল থেকে উঁচুতে উঠে যাওয়ার ফলে, অথবা পার্শ্ববর্তী অঞ্চল থেকে নীচে বসে যাওয়ার ফলে সৃষ্টি হয়, তাকে স্তূপ পর্বত ( Block Mountain ) বলে ।

স্তূপ পর্বত সৃষ্টির কারণ

উঃ।

  1. প্রবল ভূমিকম্পের পার্শ্ব চাপ বা নিম্নচাপের ফলে শিলাস্তরে প্রচন্ড টান পড়লে অনেক সময় ভূপৃষ্ঠে ফাটলের সৃষ্টি হয় ।
  2. ওই ফাটল বরাবর শিলার একটি অংশ থেকে আর এক অংশ যখন বিচ্ছিন্ন হয়ে নীচে বসে যায় অথবা উপরে উঠে আসে, একে চ্যুতি বলে ।
  3. দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ যখন পার্শ্ববর্তী অংশ থেকে বিচ্ছিন্ন ও উঁচু হয়ে পর্বতের রূপ নেয় তখন তাকে স্তূপ পর্বত বলে ।
  4. অনেক সময় আবার মধ্যবর্তী অংশের দু’পাশের ভূমি কোনো কারণে বসে গেলেও মধ্যবর্তী অংশে স্তুপ পর্বতের সৃষ্টি হয় । স্তূপ পর্বত গুলোর দু’পাশের ঢাল বেশ খাড়া এবং চূড়া চ্যাপ্টা ধরনের হয় । ভারতের সাতপুরা হলো একটি স্তূপ পর্বত ।

 

স্তূপ পর্বতের বৈশিষ্ট্য

উঃ।

  1. স্তূপ পর্বতের মাথা কিছুটা চ্যাপ্টা হয় ।
  2. স্তূপ পর্বতের ঢাল বেশ খাড়া হয় ।
  3. স্তূপ পর্বতের উচ্চতা খুব বেশি হয় না ।
  4. এই পর্বতের অনেক চ্যুতি ও গ্ৰস্ত উপত্যকা দেখা যায় ।

 

গ্ৰস্ত উপত্যকা কাকে বলে ?

উঃ। দুটি চ্যুতির মধ্যবর্তী অঞ্চল বসে গেলে যে নীচু অঞ্চলের সৃষ্টি হয়, তাকে গ্রস্ত উপত্যকা বলে । এছাড়া, স্তূপ পর্বতের পার্শ্ববর্তী অঞ্চল বসে গিয়েও গ্রস্ত উপত্যকা  সৃষ্টি হয় । সাধারণত স্তূপ পর্বতের পাশেই গ্রস্ত উপত্যকা দেখা যায় ।

গ্ৰস্ত উপত্যকার উদাহরণ

উঃ। ভারতের নর্মদা উপত্যকা একটি গ্রস্ত উপত্যকার  উদাহরণ ।

আরো পড়ুনঃ ভঙ্গিল পর্বত কাকে বলে ? ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ । 2026

Leave a Comment